এ ইসলাম ইসলামই নয়: ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা
মোহাম্মদ বায়াজীদ খান পন্নী
এ যামানার এমাম, এমামুয্যামান (The Leader of the Time)
এই বিষয়ে লেখার আগে প্রথমেই বোলে নেই যে আমি
অর্থনীতিবিদ নই। শুধু যে অর্থনীতিবিদ নই তাই নয়, দুনিয়ার যত বিষয় আছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে জটিল ও দুর্বোধ্য
বিষয় হোচ্ছে অর্থনীতি এবং বোলতে গেলে আমি এর কিছুই বুঝি না। অথচ জড়বাদী পাশ্চাত্যের চিন্তার প্রভাবাধীন সমস্ত পৃথিবীতে এখন বোধহয় এইটাই মানুষের
কাছে সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ
বিষয়। দু'চার শতাব্দী আগে পর্য্যন্তও
প্রাচ্যের বৌদ্ধ, জৈন, সনাতন ধর্মী ভারতীয় ইত্যাদির কাছে অর্থনীতির অত গুরুত্ব ছিলো না, পার্থিব জীবনের চেয়ে আত্মার ও চরিত্রের উৎকর্ষের সম্মান ছিলো
বেশী। একটি কোটিপতির চেয়ে একজন জ্ঞানী, শিক্ষিত, চরিত্রবান কিন্তু গরীব লোককে সমাজ অনেক বেশী
সম্মান করতো।