ওয়াহিদ সুজন এর ছোটগল্প: কানা খিজিরের আমলনামা
এক.
ময়নাটার নাম
খিজির। আমার মায়ের পোষা ময়না। মহাপুরুষ খোয়াইজ খিজিরের
নামে নাম। যে কয়েকজন মানুষ কেয়ামত তক বেচে থাকবেন- হযরত খিজির তাদের একজন। কেন পাখিটার এই নাম
রাখা হয়েছিলো আমাদের পরিবারের কারো ইয়াদ নাই। এমনকি মাও জানতেন না। তার প্রাণ ভোমরা ছিলো
বয়সের গাছ-পাথরহীন এই পাখিটি। খিজিরের আসল মালিক ছিলেন মা’র কোন এক পর দাদা। তিনি নাকি কোন এক কামেল দরবেশের মুরিদান হাসিল করে এই পাখিটির মালিক হন।