আহমদ ছফা'র প্রবন্ধ: ত্রি বঙ্গাশ্চর্য পরিচয় (পূনঃপ্রকাশ ও পূনঃপাঠ)
নাম উল্লেখ করব না। নাম উল্লেখ করার বিপদ না থাকুক একটা অন্যরকম সমস্যা আছে। কাউকে নাম ধরে কিছু বললে মানুষ মনে করতে পারে তার সঙ্গে লেখকের একটা বিরোধ আছে, তাই তিনি সংবাদপত্রের পাতায় ঝাল প্রকাশ করতে উদ্যত হয়েছেন। তারপরেও এ রচনায় কিছু ভদ্রলোকের প্রসঙ্গ আসবে। আমার এ রচনাটি পাঠ করলে পাঠক ভদ্রমহোদয় এবং মহিলারা তাদের চিনে নিতে পারবেন।
আমি জনপ্রিয় লেখক নই। সুতরাং এই লেখা পাঠ করে কোন কোন
পাঠক-পাঠিকা মনে করতে পারেন, নিজের
মনের সুপ্ত ঈর্ষাবৃত্তি চরিতার্থ করার জন্য অপরকে দোষারোপ করছেন।